বানারীপাড়ায় বিএনপি ও শ্রমিকদলের শতাধিক নেতাকর্মীর শ্রমিকলীগে যোগদান


বানারীপাড়া প্রতিনিধিঃ বানারীপাড়ায় উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুকের মাধ্যমে বিএনপি ও শ্রমিকদলের শতাধিক নেতাকর্মী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শে অনুপ্রানিত হয়ে শ্রমিকলীগে যোগদান করেছেন। গতকাল বুধবার বিকেলে টেম্পু ষ্ট্যান্ডে টেম্পু-মাহেন্দ্র শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে পৌরসভার ৬ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মহানগর টেম্পু-মাহেন্দ্র শ্রমিকদলের সদস্য আবু জাফর, উপজেলা টেম্পু-মাহেন্দ্র শ্রমিকদলের উপদেষ্টা বিপ্লব হাওলাদার, সম্পাদক মোঃ মামুন,বরিশাল মহানগর শাখার সদস্য ও উপজেলা শাখার যুগ্ম সম্পাদক জামাল খান, পৌরসভার ২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সম্পাদক মনির খান ও টেম্পু মাহেন্দ্র শ্রমিকদল নেতা ইব্রাহিম মাষ্টারের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী উপজেলা চেয়ারম্যান, আওয়ামীলীগ ও শ্রমিকলীগ নেতৃবৃন্দের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে শ্রমিকলীগে যোগদান করেন। জেলা টেম্পু-মাহেন্দ্র শ্রমিক লীগের সদস্য ও উপজেলা শাখার আহবায়ক আবুল কালামের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা শ্রমিকলীগের সভাপতি শাহজাহান হাওলাদার,বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আলহাজ্ব গোলাম ফারুক,বরিশাল মহানগর টেম্পু-মাহেন্দ্র শ্রমিকলীগের সদস্য মোঃ নোমান,উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জাকির হোসেন সরদার,পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর মশিউর রহমান কামাল,উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সাইফুর রহমান রাসেল,শ্রমিকলীগের সাবেক সম্পাদক জামাল হোসেন প্রমূখ। পরে যোগদানকারী নেতাকর্মীরা ৭১'র যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবীতে বানারীপাড়া ডাকবাংলো চত্বরে নির্মিত গণজাগরণ মঞ্চে গিয়ে সংহতি প্রকাশ করেন।
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment