রক্তপাতের বদলা হবে প্রত্যাঘাতে -বিএনপি

শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলেও ১৮ দলের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে সারা দেশে ক্ষমতাসীন দলের ক্যাডাররা ৬ জনকে হত্যা করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। শুক্রবার রাতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবীর আহমেদ রিজভী এ অভিযোগ করেন। তিনি বলেন, ‘এই সরকার ক্ষমতায় এলেই বিরোধী দলের কর্মীদের রক্তপান করার জন্য মরিয়া হয়ে ওঠে। এবারো তার ব্যতিক্রম হয়নি। সরকার হত্যা, লুট ও দেশ বিক্রিসহ ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।’ রিজভী বলেন, ‘আজ সারা দেশে র‌্যাব-পুলিশ ও বিজিবিকে নিয়ে সরকারদলীয় ক্যাডাররা বিরোধী দলের ৬ জনকে হত্যা করেছে। আর প্রশাসন ও দলীয় ক্যাডার দিয়ে সাড়ে ৪ হাজার নেতাকর্মীকে আহত করেছে।’ তিনি হুঁশিয়ার দিয়ে বলেন, ‘এখনো সময় আছে রক্তপাতের পথ পরিহার করুন। এ ব্যতয় হলে জনগণ আপনাদের প্রত্যাঘাতে পরাস্ত করবে।’ বিএনপির এই দপ্তর সম্পাদক বলেন, ‘কিভাবে মানুষ খুন করতে হয় তা আওয়ামী লীগ ভালো করেই জানে। আজকে ১৮ দলীয় জোট যেখানেই সমাবেশ করেছে, সেখানেই তারা হামলা করেছে।’ জনগণের বসবাস ও ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতেই বিরোধী জোট শান্তিপূর্ণ আন্দোলন করেছে বলে দাবি করেন তিনি। রিজভী বলেন, ‘আমি যা চাইব তা-ই হবে; যা চাইব না তা হবে না- এভাবে দেশ চালাতে চাইছেন শেখ হাসিনা। তবে গণতান্ত্রিক দেশে স্বৈরাচারী এ মনোভাব নিয়ে টিকে থাকা যাবে না।’ সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট মাসুদ উদ্দিন আহমেদ তালুকদার, সহ-দপ্তর সম্পাদক শামীম উদ্দিন, আব্দুল লতিফ জনি প্রমুখ।
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment