গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিহত ৯

গাজীপুরের শ্রীপুর উপজেলার বেরাইদেরচালা এলাকায় পলমল গ্রুপের আসওয়াদ কম্পোজিট মিলস লিমিটেড নামের একটি পোশাক কারখানায় আজ মঙ্গলবার আগুন লাগে। এতে কমপক্ষে নয়জন নিহত হয়েছেন বলে পুলিশ নিশ্চিত করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপরি নিয়ন্ত্রণে আসেনি।

কারখানা কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে পাঁচটার দিকে কারখানার নিটিং সেকশনের নিচতলায় আগুন লাগে। অল্প সময়ের মধ্যেই আগুন নিচতলা থেকে দোতলায় ছড়িয়ে পড়ে। আগুনে বিপুল পরিমাণ সুতা, ফেব্রিক্স ও উত্পাদিত পণ্য পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
কারখানা কর্তৃপক্ষের দাবি, কারখানা ছুটি হয়ে যাওয়ায় ওই সময় ভেতরে কোনো শ্রমিক ছিলেন না।
খবর পেয়ে গাজীপুর, টঙ্গী ও ভালুকার ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
গাজীপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু জাফর আহমেদ প্রথম আলো ডটকমকে জানান, আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাত্ক্ষণিকভাবে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে।
গাজীপুরের পুলিশ সুপার (এসপি) আবদুল বাতেন প্রথম আলো ডটকমকে বলেন, ‘এখন পর্যন্ত নয়জনের লাশ উদ্ধার করা হয়েছে।’
কারখানার পরিচালক এমদাদ খান উপস্থিত সাংবাদিকদের তাত্ক্ষণিকভাবে জানান, নিহত প্রত্যেকের দাফনের জন্য ৩০ হাজার টাকা করে দেওয়া হবে।
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment