মামুনকে আদালতে নেয়া হয়েছে



ঢাকা: মানিলন্ডারিং মামলার রায় ঘোষণার উদ্দেশে আসামি গিয়াস উদ্দিন আল মামুনকে আদালতে হাজির করা হয়েছে ।


রবিবার ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে দায়ের করা ওই  অর্থপাচার মামলার রায় ঘোষণা করবেন।


তারেক রহমানকে পলাতক দেখিয়ে ২০ কোটি ৪১ লাখ, ২৫ হাজার ৬১৩ টাকা বিদেশে পাচারের অভিযোগে এ মামলার বিচারিককার্যক্রম সম্পন্ন হয়েছে। সকাল দশটার পরে ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতেরবিচারক মো. মোতাহার হোসেন এ রায় ঘোষণা করবেন।


ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সকাল ৯টা ২০ মিনিটে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মামুনকে আদালতে আনা হয়েছে।

Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment