নওগাঁ ও বদলগাছীতে ডাকাতি

রাণীনগর থেকে রবিবার দিবাগত রাতে নওগাঁ সদর ও বদলগাছীতে পৃথক ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদের মারপিটে মহিলা সহ তিনজন মারাত্মক আহত হয়েছেন। নওগাঁ সদর মডেল থানার ওসি জাহিদুল ইসলাম জানান, রাত ১ টায় সদর উপজেলায় বলিহার ইউনিয়নের চক রাজবল্লভ গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক চয়েন উদ্দিনের বাড়িতে ১২-১১৩ জনের একদল সশস্ত্র ডাকাত বাড়ীর দরজা ভেঙ্গে ভীতরে ঢুকে গৃহকর্তা উক্ত চয়েন উদ্দিন (৬৫) ও তার স্ত্রী লতিফুন নেছাকে (৫০) আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে বেদম মারপিট করে। ডাকাতরা আলমারী ভেঙ্গে ৫ ভরি স্বার্ণালংকার, নগদ ২০ হাজার টাকা, কাপড়চোপর ও দুটি মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। আহতদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করানো হয়। খবর পেয়ে থানা পুলিশ রাতে ঘটনাস্থল পরিদর্শন করে। রাত ২টার দিকে একদল ডাকাত বদলগাছী উপজেলার কোমারপুর গ্রামের মিষ্টি ব্যবসায়ী সুচল চন্দ্র সাহা’র বাড়ির প্রাচীর টপকে ভীতরে ঢুকে গৃহকর্তা সুবলকে বেদম মারপিট করে নগদ ৫ হাজার টাকা ও একটি স্বর্ণের কানের দুল লুট করে নিয়ে যায়। বদলগাছি থানার ওসি শেখ লেনিন আলমগীর জানান, ডাকাতির এই ঘটনা রহস্যজনক। এটি ডাকাতি নাকি অন্য কোন ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment