স্বরূপকাঠিতে ভ্রাম্যমান আদালত ৪ জেলের জরিমানা

স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধিঃ স্বরূপকাঠিতে জাটকা শিকারের অপরাধে মোঃ ইসমাইল মিয়া(৩৫), মোহাম্মদ আলী বিশ্বাস(৩০),আব্দুর রহমান (২৯) ও মোঃ বাদশা শেখ (২৫) নামের চার জেলেকে  প্রত্যেকের ১ হাজার টাকা করে  জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মিজানুর রহমান । জানাগেছে, উপজেলা মৎস্য বিভাগ ও থানা পুলিশ গত বুধবার বিকেলে সন্ধ্যা নদীতে   অভিযান চালিযে ঐ জেলেদের আটক করে।  এ সময় জেলেদের নৌকা থেকে প্রায় ৭’শ মিটার অবৈধ কারেন্ট জাল, চরগড়া ও বাধাজাল উদ্ধার করা হয়। পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করলে ভ্রাম্যমান আদালত জেলেদের কাছ থেকে উক্ত জরিমানা আদায় করেন। জালগুলো পুড়ে ফেলা হয়েছে।

Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment