ফুলতলার অপহরনের একদিন পর যুবকের জবাইকৃত লাশ উদ্ধার


গত সোমবার ২২ জানুয়ারী বেলা ১১ টায় অপহ্নত হেলালের জবাইকৃত লাশ পুলিশ পরের দিন মঙ্গলবার বেলা ৩টায় আলফা পল্লী মঙ্গল প্রাইমারী স্কুলের পার্শ্ববর্তী একটি ঘেরের পাড় থেকে উদ্ধার করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুমেক মর্গে প্রেরণ করেছে। এব্যাপারে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, মোকলেজ গাজীর পুত্র হেলাল গাজী (২৮) ফুলতলার গরুর হাট এলাকার বাসিন্দা। সে বিভিন্ন রাইচ মিলে শ্রমিকের কাজ করত। গত পরশু সোমবার হেলাল গাজী ফুলতলা মটর সাইকেল ষ্ট্রান্ড থেকে রাজুর মটর সাইকেল চড়ে তার জামিরায় আতœীয়ের বাড়ীতে যাওয়ার পথে ৪/৫ জন অস্ত্রধারী তাকে অপহনের পর থেকে পুলিশ কোন হদিস পায়নি। অবশেষে হেলালের জবাইকৃত লাশ পুলিশ উদ্ধার করেছে। এ ঘটণায় পুলিশ মটর সাইকেল চালক রাজুকে জিজ্ঞাসাবদের জন্য আটক করেছে। পুলিশ জানায় হেলাল গাজী ২০০৯ সালে রভেম্বর পুলিশের হাতে অন্ত্রসহ গ্রেফতার হয়। তার বিরুদ্ধে ফুলতলা ও রূপসা থানায় ৩টি অস্ত্র মামলা রয়েছে। সে চরম পহ্নীদলের একজন সক্রিয় সদস্য। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। ফুলতলা ওসি মামুনুর রশীদ জানান হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করা হবে। অভিযান অব্যাহত রয়েছে। 



Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment