বোমা হামলা আতংক নগরীর খালিশপুরে জুয়েলার্সের দোকানে ডাকাতি ঃ গ্রেফতার ২


খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন বিআইডিসি রোডের পিপলস গোল চত্বুর এলাকার নিকট ফেন্সি জুয়েলার্সে গত ১৮ জানুয়ারী এক ডাকাতি সংগঠিত হয়েছে। এ সময় ডাকাতেরা ধারালো অস্ত্র দিয়ে দোকানের মালিক সুবল দত্ত ওরফে সাগরকে কুপিয়ে নগদ ২ লাখ টাকা সগ ৫০ লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে বোমা বিস্ফোরণ করে ডাকাতরা মাইক্রোবাস ও মোটর সাইকেল যোগে পালিয়ে যায়। এ ব্যাপারে দোকানের মালিক খালিশপুর থানায় মামলা দায়ের করেছে। মামলাটি তদন্ত চলছে। পুলিশ এ অভিযোগে সন্দেহ ভাবে ২ জনকে আটক করেছে। তাদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালত প্রেরণ করেছে। আটককৃত হচ্ছে জামিল(২৮) ও সেন্টু(২০)।
প্রত্যদর্শীরা জানায়, গত ১৮ জানুয়ারী  শুক্রবার সন্ধায় ডাকাতরা দুটি মটর সাইকেল ও একটি মাইক্রেবাস করে ফেন্সি জুয়েলার্সে  এসে ৮/১১ জনের ডাকাত দল অস্ত্রের মুখে দোকানের মালিক সৃবল দত্ত ও ম্যানেজারকে জিম্মি করে দোকানে তাকা আলমারী খুলে নগদ ২ লাখ টাকাসহ ৫০ লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যাওয়ার সময় বৃষ্টির মত বোমা বিস্ফোরণ করে পালিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল আসে। এবং পরের দিন সকাল ৯ টায় সিআইডির ক্রাইম সিন বিশেষজ্ঞের একটি টিম ঘটনাস্থলে আলামত উদ্ধার করেছে। এব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। থানা পুলিশ মামলাটি তদন্ত করছে বলে থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস জানান।


Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment